নবনিযুক্ত বিমানবাহিনীর প্রধানকে পরানো হলো র‌্যাংক-ব্যাজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবনিযুক্ত বিমানবাহিনীর প্রধানকে পরানো হলো র‌্যাংক-ব্যাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে র‌্যাংক-ব্যাজ পরানো হয়েছে। তাকে র‌্যাংক ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র‌্যাংক ব্যাজ পরানো হয়।

র‌্যাংক-ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ