নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

 

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ সোমবার এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মোঃ সাহাবুদ্দিনের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ