নব্য রাজাকারের ভূমিকায় পররাষ্ট্র মন্ত্রণালয়: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নব্য রাজাকারের ভূমিকায় পররাষ্ট্র মন্ত্রণালয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কলাবরেটর হিসেবে কাজ করছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে অসহযোগ আন্দোলন সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও তাদের মিত্ররা নির্বাচনে বাধা দিচ্ছে বলে প্রচার করা হচ্ছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নব্য রাজাকারে পরিণত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে তা হলো তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেফতার করে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রায় দুই কোটি নেতাকর্মী এখন বাড়িঘর ছাড়া। কারাগারের ভিতরও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে। দেশে-বিদেশে এ নির্বাচন গ্রহনযোগ্যতা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে। বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার ঘটনার তীব্র নিন্দা জানান রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে তা সফল করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, থানা বিএনপির নেতা হারুনুর রশিদ খোকা, রিপন হাসান, সোলাায়মান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ