নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা পাঠানো হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেটগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এতে বাস, ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ যাত্রী আহত হন।

পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, এ ঘটনায় বাস-ট্রাক ও প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকচালককে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ