না’গঞ্জের ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ : ৪ জনের যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ : ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সদর থানার ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
চার আসামির সবাই পলাতক থাকায় আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামি হলেন- আলি (২১), ইলিয়াস (২৩), ফারুক (২০), ও আমির (২২)।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিটারীপুল রহমান ডাইংয়ের পাশে ওই গণধর্ষণে ঘটনা ঘটে। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মঙ্গলাবার চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। তবে আসামিরা সবাই পলাতক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ