না’গঞ্জের ফতুল্লায় ভবনে বিস্ফোরণ ৪ জন দগ্ধ সহ আহত-৬ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় ভবনে বিস্ফোরণ ৪ জন দগ্ধ সহ আহত-৬

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার হোসাইনি নগর এলাকার ছয় তলা ভবনের পাঁচ তলার একটি ফ্লাটে বিস্ফোরণে চারজন দগ্ধসহ অনন্ত ৬জন আহত হয়েছে। শনিবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে ওই এলাকার আসলাম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হোসাইনি নগর এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশুসহ ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির হোসেন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানান, রাত ১২টার দিকে পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক গুরুতর দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আবু কালাম নামে অন্য আরেক জনকে নেওয়া হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। এছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে ফিরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাবপত্র ভেঙে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালাও ভেঙে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর বিস্ফোরণের ঘটনার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
তিনি আরও বলেন, ওই ফ্ল্যাটের ভেতরে গ্যাসের সিলিন্ডার দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ