না’গঞ্জে বিসিক শিল্পনগরীতে ডায়িংকারখানায় বিস্ফোরণ ছয় শ্রমিক দগ্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এমএস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
দগ্ধরা হলো, কারখানাটির শ্রমিক আল আমিন (৩১) আজিজুল্লাহ (৩৪) সেলিম (৩৬) জালাল মোল্লা (৪২), নাজমুল হুদা (৩৭) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৬)।
চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে জালাল মোল্লা ১৪ শতাংশ দগ্ধ, মো. আজিজুল্লাহ ৯ শতাংশ দগ্ধ, নাজমুল হুদা ২৮ শতাংশ দগ্ধ, সেলিম ১০ শতাংশ দগ্ধ, আল আমিন ১৭ শতাংশ দগ্ধ এবং নুর মোহাম্মদ ২ শতাংশ দগ্ধ হয়েছেন। এদের মধ্যে নাজমুল এবং আল আমিনকে আইসিইউতে রাখা হয়েছে।
রবিবার ভোরে কারখানাটির নিচতলায় বয়লাররুমে শ্রকিরা কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাসলাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ছয় শ্রমিকের শরীর ঝলসে যায়। সহকর্মীরা তাদের সাথে সাথে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরে বলা যাবে।
জনতার আওয়াজ/আ আ