নাজিরপুরকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করতে প্রেস ব্রিফিং - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করতে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্তকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি লাহেল মাহমুদ, দেশের কন্ঠ প্রতিনিধি শেখ মোস্তাফিজুর রহমান লাভলু ইত্তেফাক প্রতিনিধি অনুপ কুমার সিকদার ,সমকাল প্রতিনিধি মো. তাওহীদুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি মো. আল আমীন হাজরা, মানব জমিন প্রতিনিধি হাসান তালুকার প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চতুর্থ ধাপে উপজেলার ৩১০ জন ভূমিহীন-গৃহহীনের নামে জমি ও পাকা ঘর বরাদ্দ করা হয়েছে। আগামী ২২ মার্চ ওই সব ঘর হস্তান্তরের মাধ্যমে প্রধান মন্ত্রী নাজিরপুরকে ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন। এ ছাড়া এর আগে ৮২১ জন ভূমিহীন-গৃহহীনকে জমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ