নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই শিক্ষার্থীকে নিজেকে ধর্ষনের হাত থেকে রক্ষার চেষ্টা করলে তারা তাকে মারধর করে। এতে ওই শিক্ষার্থী আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মঙ্গলবার (০৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরন করেন। ঘটনাটি ঘটেছে ওই দিন (মঙ্গলবার, ০৭ মার্চ) দুুপুরে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে। ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুম্পা মুৎসুদ্দী বলেন, ওই ছাত্রীর কথা শুনে তাকে পরীক্ষঅর জন্য জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ওই স্কুল ছাত্রী জানায় , সে ওই দিন দুুপুরের দিকে স্কুল থেকে বাড়িতে এসে ঘরে অবস্থান করছিলো। এ সময় স্থানীয় রাখাল বেপারীর চেলে নিপু বেপারী, বাবুল ঘরামীর ছেলে শান্ত ঘরামী, বিবেক বেপারীর ছেলে মিঠু বেপারী , জাদব মন্ডলের ছেলে জয় মন্ডল, জয় মজুমদার, দিপ বেপারী, ও সমর সহ ১০-১২ তরুন তার ঘরে ঢুকে। প্রথমে তারা তার মুখে রং দেয়। পরে তাকে ধর্ষনের চেষ্টা করে ও শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়। এ সময় তাদের বাঁধা দিলে তারা তাকে মারধর করে। এদের মধ্যে কয়েকজনের মুখে রং দেয়া থাকায় তাদের চেনা যায় নি।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে ধারনা করা হচ্ছে হলি খেলা নিয়ে এমন কিছু ঘটতে পারে। তবে ধারনা করা হচ্ছে ওই স্কুল ছাত্রীর শ্লীলতা হানীর ঘটনা ঘটেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ