না'ণগঞ্জের জন্য জান দিয়ে কাজকরবো: মাসুদুজ্জামান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’ণগঞ্জের জন্য জান দিয়ে কাজকরবো: মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নির্বাচিত হলে নারায়ণগঞ্জের উন্নয়নে জান দিয়ে কাজ করবেন তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারায়ণগঞ্জকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছে- সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, যানজট, শিক্ষা ব্যবস্থা- সব ক্ষেত্রেই জটিলতা। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ হৃদয় দিয়ে কাজ করব, জান দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, আমার বয়স ৫৮-৫৯, কিন্তু জীবনে কখনো মামলা হয়নি, এমনকি একটা জিডিও না। জুলাই আন্দোলনে আমার মানবিক সহায়তা ছিল, রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম না। আমি সাদা-কালো মানুষ, জটিল কিছু বুঝি না।
তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষা-কেন্দ্রিক নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সকল শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই।
মাসুদুজ্জামান বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন না হলে আমি গ্রেপ্তার হতাম। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস, বিএনপি নেতা-কর্মীদের সরকার বিরোধী আন্দোলনে আর্থিক সহযোগিতার তথ্য ছিল পতিত সরকারের কাছে। এমনকি গণঅভ্যুত্থানেও আন্দোলনকারীদের নানাভাবে সহযোগিতা করার তথ্য ছিল গোয়েন্দা সংস্থার হাতে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সহসভাপতি হাজী নূর উদ্দিন, মহানগর কমিটির সদস্য ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মাহবুবুল্লাহ তপন, মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, নাসিকের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, নারী নেত্রী সাজেদা খাতুন মিতা, কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক লিপি খন্দকার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের জুলহাস মিয়া, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মিজানুর রহমান শামীম, যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, তারেক জিয়া প্রজন্ম দলের সহসভাপতি মোশারফ হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘের জেলা সাংগঠনিক সম্পাদক ইসাল উদ্দিন ইসা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ