নানা নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দিনাজপুরে নানা নানির কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় দিনাজপুর পৌর শহরের শেখ ফরিদপুর মডেল কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করেন তারেক রহমান।
কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য প্রদান শেষে ঢাকায় ফিরে যাওয়ার পথে তিনি নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার, খালা প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা) এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন।
এ সময় তিনি কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। জিয়ারতের সময় পরিবারের নিকট আত্মীয়স্বজন, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জনতার আওয়াজ/আ আ