নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির সময় ডাকাত দলকে ঘেরাও করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন। শনিবার (১৬ আগষ্ট) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ডাকাতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এলাকাবাসী জানায়, মেঘনা নদীতে সারারাত ডাকাতির পর ধাওয়া খেয়ে সকালে ডাকাতদের দলটি বন্দরের কলাগাছিয়া এলাকায় পৌঁছায়। এসময় এলাকাবাসী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়।
এসময় গণপিটুনিতে একজন ডাকাত নিহত ও দুইজন গুরুতর আহত হন। এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ