নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিয়া হায়াৎ আইভি। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবন অডিটোরিয়ামে নাসিকের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। এবার বাজেটে কৃষি, স্বাস্থ্য, ডেঙ্গু মোকাবিলা, চিকিৎসা ও উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা। অর্থ বছরের মোট ব্যয় ধরা হয়েছে ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা। বছর শেষে উদ্বৃত্ত থাকবে ঘোষিত বাজেটের ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা।
গত বছরের চাইতে ১০৬ কোটি টাকা বৃদ্ধি করে ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। ৎুনারায়ণগঞ্জ সিটি করপোরেশন রাজস্ব ও উন্নয়ন আয় থেকে মোট ৬৯৫ কোটি ৭৫ লাখ ৮ হাজার ৯১৯ টাকা প্রস্তাবনা আনা হচ্ছে। একই সাথে রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় বাবদ ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা ব্যয়ের পরিকল্পনা রেখেছে নাসিক। সংস্থাটির ভাবনা, এই বাবদ আয় ও ব্যয় নির্ধারিত থাকলে প্রায় ২৩ কোটি টাকা বাড়তি থাকবে।
এবারের বাজেটে রাজস্ব থেকে ১১৮ কোটি টাকা আয় এবং উন্নয়ন আয় থেকে ৪৫৭ কোটি টাকা আয়ের প্রস্তাবনা রেখেছে নাসিক। উন্নয়ন আয়ের মধ্যে বৈদেশিক সহায়তাই ৩৯৩ কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া সরকারের উন্নয়ন খাত থেকে ১৮ কোটি এবং বার্ষিক উন্নয়ন প্রকল্প সহায়তা থেকে ৬৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে নাসিক ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আইভী। সেই বাজেটে ব্যয় ধরা হয় ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা। একই সাথে উদ্বৃত্ত ধরা হয় ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেন, জনগণ পাশে দাঁড়ালে আমি সব পারবো। যখন আমার পাশে আপনারা দল মতের ঊর্ধ্বে ছিলেন, তখন আমার কোনো দল ছিল না। এই শেখ রাসেল পার্ক করার সময় আপনারা আমার পাশে ছিলেন। আপনাদের সহযোগিতায় গত বছরের তুলনায় এবার ২০০ কোটি টাকার বেশি বাজেট দিতে পারছি। আপনাদের সহযোগিতার চাই। গত ২০২২-২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ