নাহিদ ইসলামের সঙ্গে মাওলানা মামুনুল হকের বিশেষ বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাহিদ ইসলামের সঙ্গে মাওলানা মামুনুল হকের বিশেষ বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১২, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১২, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। উভয়েই জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতা।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে চলমান ১১ দলীয় জোটের কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

এ বিষয়ে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ এগারো দলীয় জোটের অন্যতম জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হকের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেছি। আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ