নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিএনপির এমপি— বুঝলাম না, আপনারা কারা? - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৯, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিএনপির এমপি— বুঝলাম না, আপনারা কারা?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৪, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৪, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদে নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। লেখাপড়া করে সংসদ সদস্য হয়েও তারা সংসদে নিকাব পরে আসায় মনিরুল হক চৌধুরী তাদের চিনতে পারেন না বলে উল্লেখ করেছেন তিনি।

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে তিনি একথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যত আছে, লেখাপড়া জানা। কিন্তু, বুঝলাম না তো কারা আপনারা?’

এ সময় নারী আসনসহ বিএনপির সংসদ সদস্যরা বিষয়টি সমর্থন জানিয়ে টেবিল চাপড়ান এবং সংসদে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। ওই সময় বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, “আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!”

তার এই বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে প্রতিবাদের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হস্তক্ষেপ করেন এবং মনিরুল হক চৌধুরীকে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, কারও ‘পার্সোনাল ফ্রিডম’-এ আঘাত করে এমন কথা বলা ঠিক নয় এবং এ বিষয়ে সংসদে আলোচনা করা উচিত নয়।

এর আগে মনিরুল হক চৌধুরী একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তিনি একটি প্রোগ্রামে গিয়ে দেখেন ‘একটা কিছু হাঁটাহাঁটি করতেছে’। তিনি তখন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে আলাপ করেন। বলেন, ‘বললাম যে তাহের ভাই, ভাবি কই?। বললেন যে, এই যে। বললাম, আপনি যে বদলায় আনেন নাই, এটা কেমনে বুঝব?

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ