নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসির) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বনানীর একটি হোটেলে ইসির নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে।

দেশের জনগণ নির্বাচনমুখি হচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচনের পর দেশের অর্থনীতিতে বড় ধরনের অগ্রগতি আসবে, এ প্রত্যাশা করি। কারণ নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ