নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘এই নির্বাচনী যুদ্ধ কিন্তু আট দশটা নির্বাচনী যুদ্ধের মতো না। এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে এখন আমাদেরকেই দেখাচ্ছে রক্তচক্ষু দেখাচ্ছে।’

রবিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় যে আমার মা বোনদের ইজ্জত হানি হয়েছিল সেটাও কিন্তু এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন সম্বন্ধে হুঁশিয়ার থাকবেন।

তিনি আরও বলেন, একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম, যে কাকে ভোট দেবেন? উনি বলেছেন, ‘যারা রসূলের পথে চলে তাদেরকে ভোট দেব।’ জিজ্ঞেস করলাম, সেটা কে? বলেছেন, ‘জামায়াতে ইসলাম।’ তালিম করে মহিলাদেরকে তারা বুঝিয়েছে জামায়াত হল একমাত্র দল যে রাসুলের প্রদর্শিত পথে চলে। এটা মুনাফেকি। ধর্মকে বিক্রি করে, রাসূলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামের মহিলাদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবাই সাবধান! সবাই চোখ কান খোলা রাখুন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কিন্তু এবার ছায়াশক্তির সাথে লড়াই করব। সেই প্রস্তুতিটা নেবেন। তাহলেই এই যে ৭ই নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমান সাহেবের রেখে যাওয়া যে আদর্শ সেইটা বেঁচে থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মুন্নুর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এছাড়া সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ