নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক: সালাহউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক, এটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝতে চায় না। ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠিত করার পেছনে পারলে একটি কারণ দেখান। বরং ডিসেম্বরই অনেক দেরি। সংস্কারের মূল উদ্দেশ্যই নির্বাচনকে বিলম্বিত করা।

মঙ্গলবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিচারের সাথে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। গত ১৭ বছরে সর্বমোট ৭১৮৮টি বিচার নিষ্পত্তি হয়নি। ইতিহাসের নিকৃষ্টতম খুনি হাসিনার এত অপরাধের বিচার অল্প সময়ে করা সম্ভব হবে না, তার অনেক অপরাধ।

এর আগে সোমবারও (২ জুন) নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এদিন বেরিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই। এমন কোনো সংস্কার নেই, যা এক মাসের মধ্যে করা সম্ভব নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ