নির্বাচন নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশে নির্বাচনকে ঘিরে দমনমূলক পরিবেশ নিয়ে গভীরভাবে ক্ষুব্ধ জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সমিতি গঠনের অধিকার বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমেন্ট এন ভৌল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি একথা প্রকাশ করেছেন।

শুক্রবার (০৫ জানুয়ারি) নিজের অফিসিয়াল এক্স (আগের টুইটার) একাউন্ট থেকে ক্লেমেন্ট এন ভৌল লিখেছেন:

বাংলাদেশে রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আমাদের একাধিক আহ্বান সত্ত্বেও আসন্ন নির্বাচনকে ঘিরে দমনমূলক পরিবেশ নিয়ে আমি গভীরভাবে ক্ষুব্ধ।

ভিন্নমতকে নীরব করার জন্য সুশীল সমাজ সংগঠন, বিক্ষোভকারী ও বিরোধীদের বিরুদ্ধে পুলিশকে অতিরিক্ত ব্যবহার, সহিংসতা এবং অপরাধীকরণ থেকে বিরত থাকার জন্য আমার আগের আহ্বানগুলো পুনর্ব্যক্ত করছি।

নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পর শান্তিপূর্ণ সমাবেশ ও সমিতির অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে কর্তৃপক্ষের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ