নির্বাচন পেছাতে ‘সংস্কার-বিচারের’ নামে এখনো ষড়যন্ত্র চলছে : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৯, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৯, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। সমাবেশ শেষে মৌন মিছিলটি মিরপুর ১১, ১০ নম্বর গোল চত্বর দিয়ে কাজীপাড়া হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়।
মৌন মিছিলে সালাহউদ্দিন আহমেদ ও আমিনুল হক ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মোঃ শাহআলম, মাহাবুব আলম মন্টুসহ মহানগর উত্তরের অধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ