নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৯, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৯, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের জনগণই রাস্তায় নামবে আমাদের কিছু বলা লাগবে না।

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, অনেকদিন হয়ে গেল, অনেক কিছুই দেখলাম। তারপরও কেন এ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার,জনগণের আশা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করছেন না। আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। গণতন্ত্র ধ্বংস করেছিল। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৬-১৭ বছর আন্দোলন করেছে বিএনপির প্রায় ৫ হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতা বিএনপি এবং অন্যান্য দলের হাজার খানিক নেতা কর্মী শহীদ হয়েছে। তাই আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি। যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় দেশের জনগণ ভোটার অধিকার ফিরে পায়। আমরা তো অন্যায় কিছু দাবি করছি না।

তিনি বলেন, আমরা হাসিনার মত জোর করে ক্ষমতায় যেতে চাই না। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে এবং তারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে।

বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, যারা দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল ফ্যাসিবাদ কায়েম করেছিল। তারা নাকি আবার ডক্টর ইউনুস এর পাশে বসে গুনগুন করছে নির্বাচন দেওয়া যাবে না। আমরা নির্বাচন চাই, কিন্তু জোর করে নির্বাচন আদায় করতে চায় না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে তাহলে জনগণই রাস্তায় নামবে। আমাদেরকে বলতে হবে না।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। যারা অবৈধ ক্ষমতার দখলকারীদের সাহায্য করেছিল তাদের ঘরে যদি পাসপোর্ট পৌঁছে দেন তাহলে দেশের জনগণ মানবে না, দেশের জনগণ বসে থাকবে না। তাই এই মুহূর্তে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব…… সংস্কার তো হবে। আপনি নির্বাচনমুখী সংস্কারটা করেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেন এবং দেশের জনগণ তাকে ক্ষমতায় বসাবে সে দল কে স্বাধীন সিদ্ধান্ত নেবার সুযোগ করে দিবেন।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ, মাওলানা নেসারুল হক, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মির আমির হোসেন আমু, মৎস্যজীবী দলের সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী,মফিজুর রহমান লিটনসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ