নীলফামারীর সৈয়দপুরে পবিত্র কোরআন অবমাননায় কিশোর গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র কোরআন অবমাননায় কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ

 

অনলাইন জুয়ায় বাজি ধরাতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করার ভিডিও প্রকাশ করার দায়ে রুপক রায় (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সৈয়দপুর পৌরসভা শহরের কয়া মিস্ত্রিপাড়ার দুর্গা মন্দির এলাকার মৃত রথিন রায়ের ছেলে। মা নিপা রায় উপজেলার বোতালাগাড়ী একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। অভিযুক্ত রুপক দিনাজপুরের ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থী।

পুলিশ জানায়, রুপক রায় অনলাইন জুয়ায় আসক্ত। গত ১২ মার্চ তার নিজ ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করে। ‘ওই ভিডিওতে পবিত্র কোরআন হাতে শপথ করে জুয়াড়ীদের উদ্দেশ্যে বলে, কোরআনের শপথ করে বলছি যারা এই অনলাইন জুয়ায় অংশ নেবেন তারা প্রতারিত হবেন না, লাভবান হবেন।’

গতকাল সোমবার এ ভিডিও ভাইরাল হলে ধর্মপ্রাণ মুসলমানরা উত্তেজিত হয়ে পড়েন এবং বিষয়টি প্রশাসনকে অবগত করেন। রাতে শহরের পুরাতন বাবুপাড়ার মৃত আসলাম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে। বাদীর অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে রুপক রায়কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রুপক রায়কে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছে। এদিকে তার বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ