নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার পর থেকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে তাকে বিএনপির অনুসারী নেতারা অবরুদ্ধ করে রেখেছেন বলে তার দল অভিযোগ করেছে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দাবি করেন, নুরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা হাসান মামুনের লোকেরা।

তার দাবি, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি, রড, রামদা নিয়ে আমাদের পথরোধ করেছে। ইতোমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। রাত ১১টার পরও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

এর আগে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করায় গলাচিপা নিজ এলাকায় নুরুল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চে এসে মিছিল শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ