নোয়াখালীতে ছাদ থেকে পড়ে বুকে রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে ছাদ থেকে পড়ে বুকে রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত মো.আকাশ (২০) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান গ্রামের হারুনুর রশীদের ছেলে।

শুক্রবার (১৫আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার প্রবাসী মোবারক আলী ওরফে বাহারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলের দিকে নির্মাণ শ্রমিক আকাশ উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ রোড এলাকার প্রবাসী মোবারক আলী ওরফে বাহারের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় অন্যন্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন। বিকেলে সাড়ে ৫টার দিকে অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচে পড়ে যায়। এতে তার গলার নিচে বুকের ডান পাশে দিয়ে রড ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.আবু কাউছার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ