নোয়াখালীতে বিস্ফোরক, চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে বিস্ফোরক, চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্র্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং ইউনিয়ন যুবদল সভাপতি ইসমাইল মেম্বারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনবাগ থানার পুলিশ।

গ্রেফতার ইসমাইল মেম্বার উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রামের চাঁনগাজী মজুমদার বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানায়,তার বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা,মারামারি সহ ৭ টি মামলা রয়েছে। বুধবার ভোরে সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ