নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৫:১১ অপরাহ্ণ

 

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নিহতের শরীরে শটগানের গুলির আঘাত রয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘নয়াপল্টন থেকে বুধবার পৌনে ৪টায় মকবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নয়াপল্টনে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ