পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ: ২০ মামলা গ্রেফতার ১৮৭ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ: ২০ মামলা গ্রেফতার ১৮৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

 

আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক জলসাকে কেন্দ্র করে পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় নতুন করে আরো ৪টি মামলা হয়েছে। এ নিয়ে মামলা সংখ্যা দাঁড়াল ২০। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ছয়জনসহ মোট গ্রেফতার হয়েছেন ১৮৭ জন।

পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা রোববার (১২ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজুল হুদা বলেন, পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনায় মোট ২০টি মামলা হয়েছে। তার মধ্যে সদর থানায় ১৫টি ও বোদা থানায় ৫টি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র‍্যাব নিয়োজিত রয়েছে। বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে জুমার নামাজের পর মুসল্লিদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে মুসল্লিরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ