পথশিশুদের নিয়ে রাজ্যের মুখে ভাত দিলেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় তারকা দম্পতি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পথশিশুদের নিয়ে রাজ্যের মুখে ভাত দিলেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় তারকা দম্পতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

 

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। দেখতে দেখতে ৬ মাস পূর্ণ হয়ে গেল রাজ্যর। গত ১১ ফ্রেব্রুয়ারি ৬ মাস পূর্ণ হয়েছে রাজ্য’র। এদিনটি উদযাপনের দিন হিসেবে বেছে নেওয়া হলো ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনকে। এদিন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটল আমন্ত্রিত অতিথি তালিকাতেও।

সেলিব্রিটিদরে সন্তানের মুখেভাত মানে অনেকেই মনে করবেন এলাহি আয়োজন হবে, খাওয়াদাওয়া হবে। এই সবই হয়েছে, কিন্তু একটু অন্যভাবে। খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছিলেন পরীমণি। তাই তার অনুষ্ঠানে সবার আগে অনাথ-দুঃস্থদের প্রথম গুরুত্ব। রাজ্যর মুখেভাতে মাছ, মাংস আর বিরিয়ানির ঢালাও আয়োজন হয়েছিল। অনাথ, পথশিশুদের সঙ্গে বসে বাবা শরিফুল রাজের কোলে বসে প্রথমবার সোনার চামচ, বাটিতে ভাত খেল রাজ্য।

শামিয়ানা খাটিয়ে সাজানো হয়েছিল পরীর বাড়ি। মেঝেতে বসার আয়োজন। দাওয়াতে নিমন্ত্রিত ছিলেন রাজ-পরীর পরিবারের ঘনিষ্ঠ আত্নীয়-স্বজনরা। অনুষ্ঠানের দিন পরীমণি বলেন, ‘আজ আমার ছেলে ৬ মাস পূর্ণ করল। সেই উপলক্ষে মুখেভাতের আয়োজন। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব আমরা। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে। এটা যে কী রকম আনন্দের ও খুশির। তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ। তাদেরও ভাল-মন্দ খেতে মন চায়। সুন্দর ভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর দুই পরিবারেরেউপস্থিতিতে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ