পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন স্পিকার : রুমিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন স্পিকার : রুমিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

 

পদত্যাগপত্র জমা নেওয়ার সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিস্ময় প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। তিনি বলেন, স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন। সবকিছু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। পরে রুমিন ফারহানা সাংবাদিকদের পদত্যাগপত্র পড়ে শোনান। আজ রবিবার জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির দলীয় পাঁচ সংসদ সদস্য।

পদত্যাগপত্রে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে চরম স্বৈরশাসন চলছে। সরকারের গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা, বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের ওপর দমন-পীড়ন, গণগ্রেফতার, গুম, হত্যা, বাক-স্বাধীনতা হরণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ সর্বোপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে ও জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এ সংসদের সদস্যের পদ থেকে পদত্যাগ করেছি।
একইসঙ্গে, এ সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত পোষণ করছি। দলীয় সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায়, সুস্থ শরীরে, স্থির মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোচনায় গভীরভাবে চিন্তা ও বিবেচনার পর অদ্য ১০ ডিসেম্বর ২০২২ তারিখে সংসদের যার যার আসন থেকে পদত্যাগ করলাম।

স্পিকারের কাছে সশরীর পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র দেননি। এই সংসদের মেয়াদ এক বছরের বেশি সময় বাকি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ