পদ্মা সেতু উদ্বোধন,ভালুকা মডেল থানা ও পাইলট স্কুলের পৃথক আনন্দ র্যালী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২৫, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২৫, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
দেশের দক্ষিনাঞ্চলের মানুষের দীর্ঘ বছরের প্রতিক্ষার অবসান ঘটিয়ে কাংখিত পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় উৎসবের অংশিদারিত্ব ও দিনটিকে স্মরনীয় করে রাখতে আনন্দ র্যালী বের করে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বর থেকে র্যালী নিয়ে বের হয়। স্কাউটসের শিক্ষার্থীদের বাদ্যের তালে তালে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ’আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’ এ শ্লোগানে আনন্দ র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান প্রদক্ষিন করে।

এতে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহম্মেদ,ম্যানেজিং কমিটির সদস্য শরীফ খান,ম্যানেজিং কমিটির সদস্য বদরুল হাসান আরিফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে বিদ্যালয় মিলনায়তনে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

এদিকে ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বের করা হয় আনন্দ র্যালী । অংশ নেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ,মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন, ভালুকা মডেল থানা’র ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, ওসি (অপারেশন) সজিব হোসেন,
ভালুকা প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা, উপজেলা ছাত্র লীগ সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজনসহ বিভিন্ন সুধীজনেরা। র্যালী শেষে মিষ্টি বিতরন করা হয়।
জনতার আওয়াজ/আ আ