পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া ও মিলাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির সচিবগণসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাবির দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ