পরিবারের খোঁজখবর নিতে কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিবারের খোঁজখবর নিতে কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৬, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৬, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় যাচ্ছেন বিএনপি নেতারা। ইতোমধ্যে তারা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি মোস্তাক আহমেদের বাসায় যান।

সোমবার (৬ মে) সুলতান সালাউদ্দিনের বাসায় তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

অন্যদিকে মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ নেতাকর্মীরা।

এসময় আবদুস সালাম বলেন, গণতন্ত্র, দেশের মানুষের কথা বললে এবং ভোটের অধিকার রক্ষার আন্দোলন করলে জেল-জুলুমের ভয় সামনে আসে। এখন তো এক মামলায় ধরে আরেক মামলায় জড়ানো হয়। ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন জানতে পারবেন। এ ধরনের নাটক যারা করছে, তারও একটা শেষ আছে। ষড়যন্ত্র-চক্রান্ত জুলুম-নির্যাতনের জন্য ক্ষমতাসীনদের একসময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যায় না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ