পল্টনে সরকারবিরোধী মিছিল, আটক ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পল্টনে সরকারবিরোধী মিছিল, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ৪:২০ অপরাহ্ণ

 

রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকা থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) জড়ো হয়ে সরকারের সমালোচনা করে স্লোগান ও বক্তব্য দিতে থাকলে ধাওয়া করে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আজ বেলা সোয়া ২টার দিকে পল্টন এলাকায় কিছু লোক জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। এ সময় সরকারের সমালোচনা করে বক্তব্য দিতে থাকে তারা। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর সুরমা টাওয়ার থেকে তিন জনকে আটক করা হয়।

এদিকে দুপুর ১২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নামাজ শেষ মুসল্লিদের দ্রুত মসজিদ থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়েছে পুলিশ। পল্টন মোড় থেকে আশপাশের এলাকায় কোনও মানুষকে জড়ো হতে দেয়নি পুলিশ।

বিষয়টি জানার জন্য পল্টন পুলিশের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। এ সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ