পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের: আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সুইজারল্যান্ড পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে এমন কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সুইজারল্যান্ডে’র রাষ্ট্রদূত রেতো রেংগলি সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন।

আমীর খসরু বলেন, সুইডস রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে, তারা জানতে চেয়েছেন নতুন প্রেক্ষাপটে ও রোডম্যাপে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছে। ভবিষ্যৎ নিয়ে বিএনপি চিন্তাভাবনা কি সে বিষয়ে আলোচনা হয়েছে।

“বাংলাদেশের সকল প্রতিষ্ঠান কাঠামো ভেঙ্গে পড়েছে এ বিষয়ে আমরা কি করতে পারি তারা কি করতে পারে মতামত দেয়া নেয়া হয়েছে। ধ্বংস প্রতিষ্ঠানগুলো ট্র্যাকে এনে কিভাবে কার্যকরী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন।”

পাচার হওয়া টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলেছেন, সরকার আগের অবস্থানেই আছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে আলোচনা হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশীর রাষ্ট্রদূতরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে আলোচনা করেন। জানতে চান। আমরা আগেও বলেছি বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ। একটি সময় নিয়েই অন্তর্ভুক্তকালীন সরকার নির্বাচন দিবে। বাংলাদশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। বর্তমান সরকার একটি যোক্তিক সময়ের মধ্যে তা করবে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কারো সাথে দ্বিমত পোষন করার কোন কারণ নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ