পাচারের অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করছে সরকার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাচারের অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কর্ফোস গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার পাশাপাশি কয়েক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বায়িং হাউসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা।

আপনারা ১৮ দিন হলো দায়িত্ব নিয়েছেন, সেখানে যে সংস্কারের কথা বলেছেন সেটা কি দৃশ্যমান হয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘অবশ্যই দৃশ্যমান হয়েছে।

অনেক বিষয়ই দৃশ্যমান। যেমন খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, যেসব ব্যাংকের সমস্যা ছিল সেসব ব্যাংকগুলো পুনগর্ঠন করা হচ্ছে। তারল্যের যে সমস্যা ছিল সেটা সমাধান করছেন গভর্নর।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বলে দিয়েছি পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কফোর্স গঠন করা হবে।

একই সঙ্গে সংস্কারের বিষয়ে কথাবার্তা বলেছি এগুলো একেবারে দৃশ্যমান। দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে তিনি বলেন, ‘আলু ও পেঁয়াজের শুল্ক কমিয়ে দিয়েছি, এগুলো যাতে নিশ্চিত করে সেটার নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়া মাছ, মাংস, ডিমের বিষয়ে কথা বলেছি, বাজার মনিটরিংয়ের কথা বলেছি।’

আপনারা কি জিনিসপত্রের দাম কমাতে পেরেছেন, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘না, জিনিসপত্রের দাম যে কমছে না। অনেকগুলো কারণে দাম বেড়ে গেছে, সেটা চট করে টেনে নামিয়ে আনা যাবে না।

তবে দৃশ্যমান কমেছে কি না, সেটা কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন ‘

বায়িং হাউসের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘তারা বলেছে পরিচালক ছাড়া বায়িং হাউসের মাধ্যমে অনেক সময় অর্ডার দেওয়া হয়। রপ্তানির ক্ষেত্রেও সহায়তা করে। এ রকম কিছু কিছু ব্যাপার রয়েছে। যেমন ইপিবির রেজিস্ট্রেশন, ব্যাংক, অর্ডারের বিষয়ে সমস্যা সমাধার করলে রপ্তানি বাড়বে। আমরা বলেছি রপ্তানি আরো বেড়ে ৫০ বিলিয়ন হবে, তারা বলেছে ১০০ বিলিয়ন ছাড়িয়ে যাবে।

আমি বলেছি এটা আমরা দেখব, যেটা ভালো হয় সেটা করব।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ