পারভেজ হত্যায় ২ নারী শিক্ষার্থী আটকের খবর সঠিক নয়: ডিএমপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পারভেজ হত্যায় ২ নারী শিক্ষার্থী আটকের খবর সঠিক নয়: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ এপ্রিল) এব বিবৃতিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিবৃতিতে বলা হয়, বনানীর ঘটনায় ডিবি পুলিশ কাউকে আটক করেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত এই তথ্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা আগে ডিবির পক্ষ থেকে পাওয়া এক বার্তার বরাত দিয়ে, ওই দুই নারী শিক্ষার্থী আটকের খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।

গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের এই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁরই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন, এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বে পারভেজকে হত্যা করা হয়।

এ ঘটনায় মূল অভিযুক্ত মেহরাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন মাহাথির হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিরা রিমান্ডে আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ