পিরোজপুর-২: সাক্ষাতের জন্য পাঁচজনকে ডাকলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে বিএনপির পিরোজপুর-২ আসনের পাঁচজন মনোনয়নপ্রত্যাশীকে গুলশান অফিসে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সাক্ষাতে মূলত শৃঙ্খলা ও ঐক্য রক্ষার বিষয়ে নির্দেশনা দেবেন।
ডাকা পাঁচজন মনোনয়নপ্রত্যাশী হলেন:
আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, ভান্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি
মাহমুদ হোসেন, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি
মো. ফকরুল আলম, নেছারাবাদ উপজেলা বিএনপি সাবেক সভাপতি
আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সদস্য সচিব
মো. আহসান কবির, কাউখালী উপজেলা বিএনপি সভাপতি
নেছারাবাদ উপজেলা বিএনপির একাধিক সূত্র জানায়, সভায় এখনই কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে না। সাক্ষাতের মূল উদ্দেশ্য হলো দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আসনজুড়ে ঐক্য রক্ষা করা।
মনোনয়নপ্রত্যাশী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, যাকে দল মনোনয়ন দেবে, তার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। এখন পর্যন্ত কাউকেই নিশ্চিত করা হয়নি।”
পিরোজপুর-২ আসনের তিন উপজেলা—নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের ছবি ও শুভেচ্ছা বার্তায় রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে। সমর্থকদের মনে এখন প্রধান প্রশ্ন—কে পাবেন দলীয় মনোনয়ন?
জনতার আওয়াজ/আ আ