পুরস্কার পেতে কে না ভালোবাসে: সুবহা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুরস্কার পেতে কে না ভালোবাসে: সুবহা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

এ প্রজন্মের অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা। চলচ্চিত্রে কাজ করে তিনি এরই মধ্যে আলোচনায় এসেছেন। প্রশংসা পেয়েছেন সিনেমাপ্রেমীদের কাছ থেকে।

সেই প্রশংসা সঙ্গী করে এবার তিনি পেলেন ‘এস আর নিউজ জয়িতা সম্মাননা-২০২৩’। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেছেন।

তিনি পোস্টে লিখেছেন- আলহামদুলিল্লাহ পুরস্কার পেতে কে না ভালোবাসে। ছোট হোক, বড় হোক সম্মাননা অনেক সম্মানের। ধন্যবাদ এস আর নিউজ জয়িতা সম্মাননা-২০২৩। সবাই দোয়া করবেন আমার জন্য।

সুবহা ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। রফিক সিকদারের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এ সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে শাহ হুমায়রা সুবহা অভিনয় করেছেন।

২০১৯ সালে ‘বসন্ত বিকেল’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হন সুবহা। পরে অবশ্য আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ