পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

 

পাঠ্যপুস্তকে বিভিন্ন অনৈসলামিক বিষয় সংযোজন, ইসলামকে হেয়প্রতিপন্ন করা, মুসলিম শাসকদের দস্যু হিসেবে প্রতিপন্ন করা, ইসলামের মৌলিক বিষয়কে হেয় করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াতের আমিরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। আজ রোববার দুপুর দেড়টায় রাজধানীর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

মিছিলটি শাহজাহাদপুর থেকে শুরু হয়ে গুলশান লিঙ্ক রোডের আগে পৌঁছালে হামলা চালায় পুলিশ। এতে পথচারীসহ অনেকে আহত হন। এ সময় অনেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ