পুলিশের বিরুদ্ধে নিহত রহিমের স্ত্রীর মামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের বিরুদ্ধে নিহত রহিমের স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ

 

ভোলায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম ভোলা থানার ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) তিনি এ মামলাটি দায়ের করেন।

গত রবিবার (৩১ জুলাই) দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে বাধে। এদিন গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম। আর আহত হন বেশ ক’জন নেতাকর্মী।

এরপর বুধবার (৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ