পুলিশ সবকিছু আইন মেনেই করে, আরাভের গ্রেফতারের তথ্য নেই : পুলিশ প্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশ সবকিছু আইন মেনেই করে, আরাভের গ্রেফতারের তথ্য নেই : পুলিশ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

 

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান আটক হয়েছেন এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। তবে তাকে কীভাবে ফিরিয়ে আনা যায়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১৯ মার্চ বনানী থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশকিছু নেতাকর্মীকে আটক করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়। পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বিনা ওয়ারেন্টে গ্রেফতারের যে দাবি বিএনপি করেছে তা অযৌক্তিক। আপনারা এফআইআর দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের মামলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ