পেনাল্টিতে গোল হজম করে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পেনাল্টিতে গোল হজম করে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ম্যাড়ম্যাড়ে ম্যাচে হঠাৎই প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে বসল বাংলাদেশ। স্বাগতিক হংকং চায়না যে সুযোগ কাজে লাগাতে ভুল করল না। স্পট কিক থেকে ম্যাট ওর গোল করে এগিয়ে নিলে স্বাগতিকদের।

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।

কউলুনের কাই তক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে প্রথম ত্রিশ মিনিট দুই দলের বলার মতো আক্রমণই ছিল না। ২০ মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বসে হংকংয়ের লিওন জোন্স হেড নিয়েছিলেন। তবে সেই হেড সহজেই নিয়ন্ত্রনে নেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। পরের মিনিটে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়ার বুটে গতির শটটি হংকংয়ের তৈরি প্রাচিরেই বাধা প্রাপ্ত হয়।

৩৪ মিনিটে বাংলাদেশের বিপদ ডেকে আনেন ডিফেন্ডার তারেক কাজী। বক্সের ভেরতে ফের্নান্দো আজেভেদোকে কড়া ট্যাকেল করে বসেন তিনি। ফলে বাংলাদেশি ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি হংকং চায়নার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান জাপানি রেফারি। স্পটকিক থেকে অধিনায়ক ম্যাট ওর গোল করতে ভুল করেননি। হংকং এগিয়ে যায় ১-০ গোলে।

গত বৃহস্পতিবার একই প্রতিপক্ষের বিপক্ষে হোম ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়েল মূল পর্বে খেলার আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ