প্রকাশ পেল মুনিয়া মুন'র 'আইবা কইয়া আজ নিশিতে' - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রকাশ পেল মুনিয়া মুন’র ‘আইবা কইয়া আজ নিশিতে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
এ প্রজন্মের কণ্ঠশিল্পী মুনিয়া মুন। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি ‘আইবা কইয়া আজ নিশিতে’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ পেল। সজীব অধিকারীর কথায় গানটির সুর প্লাবন কোরেশী সংগীত আয়োজনে করেছেন মিজানুর রহমান বাদশা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব।মৌ টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল।

এ প্রসঙ্গে কন্ঠশিল্পী মুনিয়া মুন বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেয়েছে আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

গীতিকার সজীব অধিকারী বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। মুনিয়া মুন ভালো গেয়েছেন। আশা করছি দর্শক ভালো ভাবে নিবে।

সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, ‘গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ করা হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ