প্রতিটি জায়গা থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে : স্বপন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ভয়ংকর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিটি স্তর, প্রতিটি কেন্দ্র এবং প্রতিটি জায়গা থেকে চিরতরে উচ্ছেদ করতে আমাদেরকে শাসন ব্যবস্থা রূপান্তর করতে হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অমর একুশে উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫২’র ভাষা আন্দোলনের মধ্যদিয়েই বাঙালি জাতি তার বৈষম্যবিরোধী সংগ্রামের বিস্ফোরণ ঘটায়, যা আজও চলমান। অমর একুশকে কেবল ভাষা সংগ্রাম বা একটি সাংস্কৃতিক সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কারণ, এটি ছিল পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম যা ৭১ এর স্বাধীনতা সংগ্রামের দিকেই ধাবিত করে।
জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন মজুমদার সাজু, সহ-দপ্তর সম্পাদক ফারহান হাবীব, এস এম মনিরুজ্জামান মনির, মোহাম্মদ শামীম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ