প্রতিবছরের মতো এবারও রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিবছরের মতো এবারও রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

 

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে সকাল ৯টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলে। সাধারণ সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে রমজান শুরু হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ