প্রধানমন্ত্রীর সঙ্গে আজমত উল্লা খানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৮, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

গাজীপুর নগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আজমত উল্লা খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার জানান, এ সময় আজমত উল্লা তার লেখা দুটি বই প্রধানমন্ত্রীকে উপহার দেন। বই দুটি হচ্ছে-‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুসরণীয় দৃষ্টান্ত’।
জনতার আওয়াজ/আ আ