প্রধান উপদেষ্টার কাছে বিসিএস নিয়ে ৪ দফা দাবি পেশ এনসিপির - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার কাছে বিসিএস নিয়ে ৪ দফা দাবি পেশ এনসিপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৪:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৪:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিসিএস চাকরি প্রত্যাশীদের ৪ দফা দাবি উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধিদল। সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে বিসিএস চাকরি প্রত্যাশীদের দাবি-দাওয়ার কথাও উঠে আসে।

বুধবার দিবাগত রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবিগুলোর কথা বিশদভাবে উল্লেখ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫’ (২০২৩ এর নন-ক্যাডার বিধির সংশোধিত রূপ) অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করতে হবে যাতে নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

আরও পড়ুন
দুই দফা দাবিতে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের বিক্ষোভ
দুই দফা দাবিতে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের বিক্ষোভ
এছাড়া ২০২৩ এর নন-ক্যাডার বিধির সংশোধন প্রক্রিয়া ত্বরান্বিত করে চলমান(৪৪,৪৫,৪৬ ও ৪৭তম) সকল বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডার পদে সুপারিশের ধারা অব্যাহত রাখতে হবে। ৪৪তম বিসিএস পুনমূল্যায়ন বিধি সংশোধন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দ্রুত স্বাক্ষর দিয়ে এই সরকারের আমলেই তাদের গেজেট সম্পন্ন করা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কতৃক পিএসসিতে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে দ্রুততম সময়ে সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

পোস্টে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হওয়া তারুণ্যনির্ভর দল হিসেবে এনসিপি চাকরির ক্ষেত্রে একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও পরীক্ষার্থীবান্ধব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সে লক্ষ্য এনসিপি সর্বদা চাকরি প্রার্থীদের যৌক্তিক দাবির পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ