প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি।
রবিবার (১৩ অক্টোবর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আইএইচপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে গত মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ওই সময় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।
জনতার আওয়াজ/আ আ