প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের সদস্য আশরোফা ইমদাদ।

রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য অধিদপ্তরের এই সিনিয়র তথ্য অফিসারকে (গ্রেড-৬) প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।

বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরোফা ইমদাদ।

এর আগে একই মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ