প্রয়োজন ২৫ শতাংশ রাস্তা, আছে ৯ শতাংশ: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রয়োজন ২৫ শতাংশ রাস্তা, আছে ৯ শতাংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানী ঢাকায় ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হলেও সেখানে ৯ শতাংশ রাস্তা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

শফিকুল ইসলাম শিমুলের প্রশ্ন ছিল, বাইরের দেশগুলোতে এত চমৎকারভাবে গাড়ি চলাচল করে, যেখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। রাস্তায় সুন্দরভাবে গাড়ি চলাচল করে। আমরা যখন ক্যান্টনমেন্ট এলাকায় যাই সেখানে দেখি সুন্দরভাবে গাড়ি চলাচল করে। এমন পরিবেশ গোটা বাংলাদেশে সিগন্যাল বাতির মাধ্যমে আমরা আইন করে হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় ২ কোটি মানুষের বাস। একটা শহরে যানবাহন উপযোগী রাখার জন্য ও ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য অন্ততপক্ষে ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হয়। সেখানে আমাদের আছে ৯ শতাংশ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে সেটি সাড়ে ৯ শতাংশ হতে পারে। আমাদের রাস্তার সংকট রয়েছে।

তিনি বলেন, আমরা ট্রায়ালভাবে একবার দিয়েছিলাম। তাতে আমরা মহাজটের একটা দৃশ্য দেখেছি। সেজন্য আমরা সরে গিয়ে আরেকটি পরিকল্পনা নিয়েছি। দুই সিটির মেয়র আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা কীভাবে আরও লাইটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি সেটি আমরা শুরু করেছি। আমরা খুব শিগগির হয়তো পর্যায়ক্রমে কিছু কিছু জায়গায় আমরা শুরু করবো। পরবর্তীতে হয়তো সারা ঢাকাকেই সেই ব্যবস্থায় আমরা নিয়ে আসবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ